বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে আলাদা নামেও কয়েকটি সৈকত রয়েছে। যেমন লাবণী, ইনানী, কলাতলী, সুগন্ধা, দরিয়ানগর ইত্যাদি। মূল সমুদ্রসৈকত থেকে ওশান প্যারাডাইস হোটেলের দূরত্ব প্রায় ৬০০ গজ। হোটেল থেকে সৈকত দেখা–ও যায়।
হ্যাঁ, এ হোটেলেই ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন।সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিরা অংশ নেন।
সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে সাতটি অধিবেশন অনুষ্ঠিত হয় দুই দিনে।ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, অর্থায়নের নতুন উৎস এবং ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানোর নানা দিক উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো