দামি ঘড়ি কেনার আগে কোন ব্র্যান্ডটি ভালো, কোন ঘড়ির দাম ভবিষ্যতে বাড়তে পারে কিংবা কোনটি কিনলে অর্থের যথাযথ মূল্য পাওয়া যাবে—এসব প্রশ্নের উত্তর জানতে ক্রেতারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্বারস্থ হচ্ছেন।
ফলে বিলাসবহুল ঘড়ির বাজারে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে।এত দিন বিজ্ঞাপন, তারকাদের প্রচার কিংবা বিশেষজ্ঞদের মতামতের ওপর নির্ভর করলেও এখন ঘড়ি প্রস্তুতকারকদের ভাবতে হচ্ছে, এআই তাঁদের পণ্য সম্পর্কে কী তথ্য দিচ্ছে এবং কোন ব্র্যান্ড কেনার পরামর্শ দিচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঘড়ির নকশা, দাম ও মান সম্পর্কে সিদ্ধান্ত নিতে এআইয়ের ওপর ক্রেতাদের নির্ভরতা বাড়ছে।
সূত্র: প্রথম আলো