বিকেলের পড়ন্ত রোদে রিকশার হুড তুলে বসে আছি। পকেটে সামান্য কিছু খুচরা টাকা আর মাথায় ভবিষ্যতের চিন্তার বিশাল এক পাহাড়।
ঠিক এমন এক স্নিগ্ধ মুহূর্তে পকেটের মোবাইলটা কেঁপে উঠল.. রিংটোন বাজছে—‘চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা...’স্ক্রিনে ভেসে উঠল মামা শ্বশুরের স্নেহের প্রচ্ছায়া, যিনি তিন বছর ধরে আমার ক্যারিয়ার কাউন্সেলিং করতে গিয়ে আমার জীবনটাকে এক পিস আস্ত লেবুর মতো চিপে একাকার করে ফেলেছেন।
ওনার মতে, আমি নাকি অমিত সম্ভাবনাময় এক প্রতিভা, যাকে শুধু একটু প্রেশার দিলেই হীরার টুকরো হয়ে বের হওয়া সম্ভব—যদিও বাস্তবে সেই প্রেশারে আমি কেবলই আত্মিক ও মানসিক দিক থেকে ঝলসানো বেগুনভর্তা হয়ে যাচ্ছি।ফোন ধরতেই ওপার থেকে গম্ভীর এবং আশাবাদী গলায় ভেসে এল, ‘বাবা, শুনলাম একটা দারুণ সুযোগ এসেছে!
সূত্র: প্রথম আলো