ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছে। দেশের বাইরেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবার দেশটির বিরোধী জোট একজোট হয়েছে। বিরোধী জোট সফল হলে যুদ্ধবাজ এই নেতার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে।মাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।
দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন।এরপরও তিনি দীর্ঘদিন ইসরায়েলের ক্ষমতা আঁকড়ে আছেন। তিনি ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিন দফায় প্রায় ১৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।যুদ্ধবাজ এই নেতাকে ক্ষমতা থেকে সরাতে এবার ইসরায়েলের বিরোধী দলগুলো একজোট হয়েছে।
সূত্র: প্রথম আলো