রাজধানীর রাস্তায় চলাচল করছে ব্যাটারিচালিত ই-রিকশা, যার নিবন্ধন রয়েছে। অর্থাৎ এগুলো বৈধ।রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের একপর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি।মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি।
সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা (ওয়েটিং চার্জ ছাড়া)। অবশ্য তা না মেনে সিএনজি চালকেরা যেমন অনেক বেশি ভাড়া আদায় করেন, তেমনি চড়া ভাড়া চাইলেন ই-রিকশার চালক।ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল।
গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে মো. শাহীন প্রথম আলোকে বলেন, তিনি ভাড়ায় রিকশা চালান।
সূত্র: প্রথম আলো