জাপানি অ্যানিমে সংস্কৃতির উৎসব থেকে শুরু করে মঞ্চনাটক, স্ট্যান্ডআপ কমেডি, জ্যাজ সংগীত থেকে সংগীতানুষ্ঠান—আজ ছুটির দিনে ঢাকায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন।জাপানি সংস্কৃতির উৎসব ‘ইয়ুকি মাতসুরি’জাপানি অ্যানিমে, কসপ্লে ও পপ সংস্কৃতির ভক্তদের জন্য অন্যতম আকর্ষণ ‘ইয়ুকি মাতসুরি ২০২৬’। অ্যানিমেকন ঢাকা আয়োজিত এ উৎসব বসবে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে। বেলা ১১টায় আয়োজন শুরু হওয়ার কথা।
উৎসবে থাকছে কসপ্লে, কারাওকে, জাপানি নাচ, খাবার, অ্যানিমে মার্চেন্ডাইজ ও বিভিন্ন ধরনের গেম। পাশাপাশি ফ্যানআর্ট, কানজি ক্যালিগ্রাফি ও অ্যানিমে কুইজের প্রতিযোগিতাও রয়েছে।চলছে বাংলাদেশ নাট্যোৎসববাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ১৩ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ৯ দিনের আয়োজনে অংশ নিচ্ছে ১২টি নাট্যদল, প্রদর্শিত হচ্ছে ১২টি নাটক।
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে রয়েছে নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’Iসঞ্জীব স্মরণে গাইবেন সভ্যতা।
সূত্র: প্রথম আলো