পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসায়ই অবস্থান করেন। আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটে আসার কর্মসূচি রয়েছে।সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আজ শুক্রবার তোলা এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সূত্র: প্রথম আলো