সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৮ পাকিস্তান ১ম ইনিংস: ৩২৫ শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৫ ওভারে ৩১৬ (আগের দিন ৩০৯/৯) (রাত্নায়েকে ৬৬*, আসিথা ২; আব্বাস ৩৪-১৫-৫৫-৩, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ২৫.৪-২-১১৬-২, আমের ২৪-৫-৬৭-৩, সালমান ৮-০-৩৪-১, বাবর ১-০-৪-০, তাহা ১-০-৯-০) পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৯০) ১৩ ওভারে ৯০/২ (আওয়াইস ৩২*, আরিফ ১৩, তাহা ৪, জামাল ৩৪*; আসিথা ৫-০-৩০-১, লাহিরু ৫-০-২৭-১, রাত্নায়েকে ২-০-১৬-০, জয়াসুরিয়া ১-০-১১-০) ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী পাকিস্তান ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আব্বাস ম্যান অব দ্য সিরিজ: মোহাম্মদ আব্বাসজয়টা পেতে খুব বেশি সময় লাগেনি পাকিস্তানের।
জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯০ রান। ১৩ ওভারেই সেই রান তুলে নিয়েছে স্বাগতিকেরা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।চতুর্থ দিনের সকালে মাত্র ৯০ মিনিটেই ম্যাচ শেষ করে পাকিস্তান। আগের দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আজ সকালে আর ৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দোকে এলবিডব্লু করেন মোহাম্মদ আব্বাস।
ফার্নান্দো রিভিউ নিলেও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি মিডল স্টাম্পের ওপরের অংশে আঘাত করত।মোহাম্মদ আব্বাস ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেনআব্বাস ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন, ৩৪ ওভার বোলিং...
সূত্র: প্রথম আলো