পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি—এমন দাবি করেছেন পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর।তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। মজার ছলে বিয়ের খবরটি নাকচ করে দিয়েছেন তিনি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজানের একটি ভিডিও শেয়ার করেন সাবা।
ওই ভিডিওতে দাবি করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।সাবা কামারবিয়ের গুঞ্জনে সাবার মজার জবাবনিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা ভিডিওটি শেয়ার করে গুঞ্জন উড়িয়ে দেন সাবা। নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে তিনি লেখেন, ‘ও ভাই, কে ছড়াচ্ছে এসব গুজব যে ডিসেম্বরে আমার বিয়ে? সত্যি বলতে, কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বাড়ি ফেরারও সময় পাই না। ঠিকমতো ঘুমানোর সুযোগও হয় না।
বিয়ে যদি হয়েই থাকে, তাহলে আমাকেও দাওয়াত দিয়ো।
সূত্র: প্রথম আলো