রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন (জেনোসাইড) চালিয়েছে মিয়ানমার, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই যুগান্তকারী রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে জাতিগত নিধন, যৌন সহিংসতা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মতো ঘটনার যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে বিচারকেরা যে মত দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই এমনটা মনে করা হচ্ছে।জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করল।
গাজায় ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় এই রায় গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো