প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ৬২তম জন্মদিনে ৬২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।মোর্শেদ হাসান খান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন।
বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিনি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো