যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ হওয়ার এক বছরের মধ্যে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বেকার ভাতা বা কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন।
তাঁদের মধ্যে নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাতা নেওয়ার হার অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সর্বোচ্চ ৫০ গুণ বেশি।২৪ জনে একজন নিয়েছেন সুবিধা যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের (ডিএফই) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩–২৪ অর্থবছরে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন।
সূত্র: প্রথম আলো