জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যাঁরা দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাঁদের আবার ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশে ফিরে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে এবং প্রতিশোধ নিতে চায়।
তাঁদের সেই চেষ্টা জনগণ প্রতিরোধ করবে।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল হাসান রুবেল এ কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বানে এ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।আবুল হাসান রুবেল বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের মাধ্যমে মানুষের ওপর নির্মম শাসন চালানো হয়েছে।
মানুষের কথা বলার ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো