শুভ সকাল। আজ ২২ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ২০–৩০টি বাড়িতে হামলা–আগুননড়াইলের কালিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর একটি বাড়ির চিত্র।
আজ শনিবার সকালে উপজেলার বেন্দারচর গ্রামেনড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন... ভারত, মিয়ানমার, তাইওয়ান, পাকিস্তান, চীন থেকে এসে বাংলাদেশে অপরাধবাংলাদেশে অনলাইনে প্রতারণা, জুয়া, মাদক, সোনা চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটা অংশ।
সূত্র: প্রথম আলো