গত সপ্তাহের কথা। বিকেলের দিকে এলাকার এক চায়ের দোকানে বসে আছি। আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, কুয়াশার মতো পড়েছে। ফার্মেসি থেকে কেনা সস্তার একটা মাস্ক মুখে পরে বসে আছি। হাতে ধোঁয়াওঠা চায়ের কাপ। মাস্ক খানিকটা উঠিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে মনে ভাবছি, হে খোদা, কোনো বন্ধুবান্ধবের সাথে যাতে দেখা না হয়। মাস্ক পরা দেখলেই এরা নানান রসিকতা করবে। ‘আইছে আমার সচেতন ব্যক্তি’ বলে হাসি–তামাশা করবে।
আমি এদের কাউকেই বোঝাতে পারি না যে আমার ভয়াবহ ডাস্ট অ্যালার্জি। টানা ১১২টা হাঁচি দেওয়ার রেকর্ড আমার আছে।যাহোক, আমার দোয়া আংশিক কবুল হলো। বন্ধুদের কারও সাথে দেখা না হলেও এলাকার এক বিটলা টাইপ ছোট ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে দেখেই বলল, ‘মাস্ক পরাতে তো আপনাকে ভদ্রলোকের মতো লাগতেছে, ভাই!’আমি বিরক্ত গলায় বললাম, ‘মাস্ক না থাকলে অভদ্র মনে হয়?’‘আরে না, ভাই।
তবে এমনিতে আপনার চেহারা দেখলেই মনে হয় কিছু না কিছু ফন্দিফিকির করতেছেন!’আমি বিরক্ত মুখে মাস্ক সরিয়ে সরিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকলাম।ছোট ভাই বলল, ‘আরে ভাই, মাস্ক সরিয়ে বুক ভরে নিশ্বাস নেন।
সূত্র: প্রথম আলো