তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। দীর্ঘ এই দূরত্ব নিয়ে মাঝেমধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। তবে প্রথম আলোর সঙ্গে বিভিন্ন সময়ে আলাপে দুজনেই জানিয়েছেন এত দীর্ঘ সময় তাঁদের দুই দেশে থাকার কারণ।২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর।
প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী জানালেন, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার জন্যই সেখানে থাকতে হচ্ছে তাঁকে। তাঁর মা এখন আর একা চলাফেরা করতে পারেন না। বয়সজনিত স্মৃতিভ্রংশের সমস্যাও রয়েছে। মায়ের পাশে থাকতে পারাটাকে জীবনের এই সময়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি।বিয়ের সাজে প্রথম আলোর আয়োজনে ওমর সানী ও মৌসুমীকবে দেশে ফিরবেন, জানতে চাইলে মৌসুমী প্রথম আলোকে বলেন, ‘ফিরে তো আসতাম আরও আগে।
আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে।
সূত্র: প্রথম আলো