বালু দিয়ে তৈরি করা হাতির ভাস্কর্য। গত শুক্রবার কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানেসাগরের পাশে ঝাউবাগান। এর ভেতরে কোথাও বসে আছে হাতি, কোথাও বাঘ। গভীর সমুদ্রে থাকা হাঙর, তিমি, ইলিশেরও দেখা মিলল। তবে এসবের কোনোটাই বাস্তব নয়। গড়ে তোলা হয়েছে বালু দিয়ে।কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশের ঝাউবাগানে গিয়ে দেখা মেলে এসব বালুর ভাস্কর্যের।
যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা তৈরি করেছেন এসব ভাস্কর্য। বনের পশু, সাগরের মাছ ছাড়াও গড়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, সংসদ ভবন, শহীদ মিনারের মতো নানা স্থাপনার প্রতিকৃতিও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনকেও ফুটিয়ে তোলা হয়েছে বালুর ভাস্কর্যে। মো. গনী উল আজম, পরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশন।কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা দুই থেকে তিন দিন অবস্থান করেন।
দিনের বড় একটি সময় তাঁরা সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে কাটালেও সন্ধ্যার পর সৈকতের আশপাশে বিনোদনের তেমন সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো