বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক ও বৈশ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার ২০২৬ সালের তালিকায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারের মেয়ো ক্লিনিক সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে ২০২৭ সালের তালিকায় পাঁচটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে এই ক্লিনিক।২০২৬ সালের বিশ্বের সেরা বিশেষায়িত হাসপাতালগুলো শীর্ষক তালিকাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।
স্ট্যাটিস্টার ওয়েবসাইটে থাকা তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিকের মূল হাসপাতাল সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। ক্ষেত্রগুলো হলো এন্ডোক্রিনোলজি, অর্থোপেডিকস, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পালমোনোলজি।১৮৬৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগত চিকিৎসাসেবা শুরু করেন।
পরে তাঁর দুই ছেলে চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সঙ্গে চিকিৎসাসেবায় যোগ দেন।
সূত্র: প্রথম আলো