বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং রূপসা ও ভৈরব নদের তীরে অবস্থিত খুলনা শহরের নগরায়ণের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। আজকের আধুনিক ‘খুলনা সিটি করপোরেশন’ এক দিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের ‘খুলনা পৌরসভা’র প্রশাসনিক বিবর্তন ও নাগরিক সেবা প্রদানের দীর্ঘ ইতিহাস।সালটি ১৯৮৪ ইংরেজ শাসনামলে ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে খুলনা দ্রুত প্রশাসনিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৮৪২ সালে যশোর জেলার অধীন বাংলায় প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী প্রশাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ৪০ বছর পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। জেলা গঠনের মাত্র দুই বছর পরই শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ সরকারের ‘কলকাতা গেজেট’ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বপ্রথম খুলনাকে ‘মিউনিসিপ্যাল বোর্ড’ বা পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো