উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক। অসুস্থ হলে বেশ বেগ পোহাতে হয়দিলশাদ আহমেদইউনিভার্সিটি অব টেক্সাস, যুক্তরাষ্ট্রদিলশাদ আহমেদ প্রথম কয়েক দিন যা দেখি নতুন লাগে। নতুন লাগাটা যেমন রোমাঞ্চকর ছিল, তেমনই দুশ্চিন্তার। এখানে প্রবাসী বাঙালি আর শিক্ষার্থীদের নেটওয়ার্ক অনেক ভালো।
আসার পর থাকার জায়গা খুঁজে নিতে পেরেছি।ইংরেজি নিয়ে কোনো সমস্যা না হলেও কালচার শক ছিল প্রকট। বাংলাদেশে থাকতে এখানকার ইউনিভার্সিটি নিয়ে যা ভাবতাম, এখানে এসে দেখলাম পুরোটাই আলাদা। এখানকার সংস্কৃতির সঙ্গে, বিশেষ করে স্থানীয় মানুষদের সঙ্গে মিশতে বেশ বেগ পেতে হয়েছে। ওরা আমাকে নিয়ে কী ভাবছে, সেটা নিয়েই ভাবতাম বেশি। আস্তে আস্তে সবার সঙ্গে মিশে ভুল ভেঙেছে।
এখন অনায়াসেই ওদের সঙ্গে কথা বলতে পারি; ইংরেজি বলতে গিয়ে একটু ভুল হলেও কেউ কিছু মনে করে না।এখানে আসার পর ঘুমের কোনো নির্দিষ্ট রুটিন নেই, পড়াশোনা আর কাজের ফাঁকে ফাঁকে ঘুমাতে হয়।
সূত্র: প্রথম আলো