পাবনার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গতকাল রাতে প্রত্যাহার। নতুন ওসি দায়িত্ব নিয়েছেন।পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে। আজ রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।
অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ–সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে।
আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।রাতে ওসি প্রত্যাহারক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়–দফায় সংঘর্ষের পর গতকাল রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো