কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুকে সর্বশেষ গতকাল শনিবার ১৮ কোটি ২১ লাখ টাকার পাশাপাশি পাওয়া গেছে দুই বস্তা চিঠি। এসব চিঠির পরিণতি কী হয়, সেটা নিয়ে মানুষের মনে আগ্রহ আছে।এসব চিঠির কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে সুন্দরী হওয়া বা রোগমুক্তির আরজি প্রকাশ করেছেন।
কেউ কেউ দ্রুত বড়লোক হওয়ার বাসনা জানিয়েছেন।এবার চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি সিন্দুক খোলা হয়েছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর চলে টাকা গণনা। গণনা শেষ হয় রাত ১০টায়।প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনার কাজপাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রায় এক যুগ আগে থেকে মসজিদে দানের পরিমাণ বাড়তে থাকে। ১০ বছর আগে থেকে কোটি টাকার ওপরে দানবাক্সে টাকা পড়তে থাকে।
দিন দিন সেই টাকা বেড়ে এখন ১৮ কোটির রেকর্ড ছাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো