বেশ কয়েক বছর আগের কথা। ইউরোপের একাধিক দেশে পরপর দুই সপ্তাহের পেশাগত ব্যস্ততার মাঝখানে শনি ও রোববার—দুই দিনের বিরতি। বিরতির পর সুইজারল্যান্ডে ব্যস্ততা। পরিকল্পনা ছিল, দুই দিনের বিরতিতে জুরিখ শহর ও তার আশপাশ ঘুরে দেখব, পাশাপাশি ইউরোপের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর অন্যতম লিশটেনস্টাইনেও একবার ঢুঁ মেরে আসব।শনিবার দুপুর নাগাদ জুরিখ পৌঁছে যাওয়ার কথা ছিল।
কিন্তু একদা ইউরোপের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস এয়ার বার্লিনের ফ্লাইট অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত মাত্র আট ঘণ্টার ব্যবধানে ইউরোপের তিনটি রাজধানী শহর পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হলো। ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন, তারপর প্যারিস ও আমস্টারডাম হয়ে জুরিখ বিমানবন্দরে পৌঁছাতে পৌঁছাতে শনিবার প্রায় মধ্যরাত।জার্মানির মতো উন্নত দেশের বিমান চলাচল ব্যবস্থার তুলনায় বার্লিন বিমানবন্দরের অভিজ্ঞতা আমার কাছে বেশ হতাশাজনক মনে হয়েছিল।
ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে একই এয়ারলাইনসের কানেক্টিং ফ্লাইট ধরার ক্ষেত্রে সাধারণত টার্মিনাল পরিবর্তনের প্রয়োজন হয় না।
সূত্র: প্রথম আলো