ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক হিসাব হাতিয়ে নিতে সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে, যার অন্যতম হলো ফিশিং আক্রমণ। ই–মেইল, ওয়েবসাইট বা খুদে বার্তার মাধ্যমে ভুয়া পরিচয়ে পাঠানো এই ফাঁদ থেকে বাঁচতে সচেতনতা এবং প্রযুক্তিগত সুরক্ষার বিকল্প নেই।
ফিশিং স্ক্যামের প্রধান লক্ষণগুলো চিনে রাখা জরুরি।ফিশিং স্ক্যামের লক্ষণঅচেনা বা অপ্রত্যাশিত ই–মেইলে থাকা কোনো লিংকে ক্লিক করা কিংবা অ্যাটাচমেন্ট নামানো থেকে বিরত থাকুন। প্রেরকের ঠিকানার মিল না থাকা, বানান বা ব্যাকরণগত ভুল কিংবা হুট করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়ার মতো লক্ষণগুলো দেখে সন্দেহজনক বার্তাগুলো চিহ্নিত করতে হবে।
প্রয়োজনে মূল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে।ভুয়া ও অনিরাপদ ওয়েবসাইট শনাক্তকরণসাইবার অপরাধীরা অনেক সময় সুপরিচিত কোনো প্রতিষ্ঠানের নামে ভুয়া বা নকল ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে।
সূত্র: প্রথম আলো