অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় তার খেলনারা। উপহারের বাক্স খুললেই তো ঘরে আসতে পারে নতুন কেউ। তখন পুরোনোদের কী হবে? কাউবয় পুতুল উডির অবশ্য ভয় পাওয়ার কথা নয়। এত দিন সে-ই ছিল অ্যান্ডির প্রিয় খেলনা। কিন্তু বাক্স থেকে বাজ লাইটইয়ার বের হতেই হিসাব বদলে গেল। চকচকে মহাকাশ পোশাক, বোতাম চাপলেই ডানা মেলে—অ্যান্ডির মন জিততে বাজের বেশি সময় লাগে না।
উডির জন্য আরও বিরক্তিকর ব্যাপার হলো, নতুন অতিথি নিজেকে সত্যিকারের মহাকাশ অভিযাত্রী ভাবে। দুই খেলনার এই রেষারেষি দিয়েই অ্যানিমেশন সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় খুলেছিল পিক্সার । ১৯৯৫ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টয় স্টোরি’। আজ ২২ নভেম্বর ২০২৬, সেই মুক্তির ৩১ বছর পূর্ণ হলো। জন ল্যাসেটার পরিচালিত ছবিটি পিক্সারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
একই সঙ্গে এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ কম্পিউটারনির্মিত পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন।
সূত্র: প্রথম আলো