পাহাড়ের শিশুদের মধ্যে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পাহাড়ে বিজ্ঞান’ উৎসব। ২১ নভেম্বর, শনিবার সকালে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে অংশ নেয় দুই শতাধিক আদিবাসী ও পাহাড়ি শিশু এবং চা-শ্রমিক পরিবারের সন্তানেরা।উৎসবে শিশুদের জন্য ছিল নানা বৈজ্ঞানিক আয়োজন।
ডিএনএ পৃথকীকরণ, রকেট তৈরির কৌশল, রোবট গেম, ড্রোন প্রদর্শনী, অণুজীবের পরিচিতি ও খাদ্যে ভেজাল শনাক্তকরণসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প তুলে ধরা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিশুরা বিজ্ঞানের নানা বিষয় সরাসরি দেখার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ পায়।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শীম বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী তানভীর আহমেদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির প্রোগ্রাম অফিসার রেজাউল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ওয়াগ্গা টি এস্টেট লিমিটেডের পরিচালক মোরশেদুল আলম কাদেরী এবং খোরশেদুল আ...
সূত্র: প্রথম আলো