উত্তর জনপদের মাটি, মানুষ আর জীবনের গল্প বুকে ধারণ করে বয়ে চলেছে ভাওয়াইয়া। কখনো প্রেম, কখনো বিরহ, কখনোবা না পাওয়ার বেদনা—এই গানের সুরে মিশে আছে এ অঞ্চলের মানুষের চিরচেনা অনুভূতি। সেই শেকড়ের গানকে সঙ্গী করেই প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্যাপন করল রংপুর বন্ধুসভা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত ভাওয়াইয়া উৎসবে লোকসংগীতের সুরে মিলেছে ঐতিহ্য, সংস্কৃতি আর সংবাদপত্রের দীর্ঘ পথচলার আনন্দ।২০ নভেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সাহিত্য পরিষদ হলরুমে এ আয়োজন করে রংপুর বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী ও বন্ধুসভার সদস্যরা।রংপুরে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশনা।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রংপুর সংবাদদাতা আলতাফ হোসেন।
সূত্র: প্রথম আলো