মহাকাশের দূরত্ব বোঝাতে আমরা সাধারণত কিলোমিটার ব্যবহার করি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। কিন্তু মহাকাশের বিশালত্বের তুলনায় এসব দূরত্বও একসময় খুব ছোট মনে হয়। তাই জ্যোতির্বিজ্ঞানীরা দূরত্ব মাপার জন্য আলোকবর্ষের মতো একক ব্যবহার করেন।
এরই একটি ছোট একক হলো ‘আলোক-দিন’।সম্প্রতি মহাকাশযান ভয়েজার–১-কে ঘিরে আলোচনায় এসেছে ‘ওয়ান লাইট-ডে ফ্রম আর্থ’ বা পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বের বিষয়টি। কথাটির মানে, পৃথিবী থেকে কোনো সংকেত আলোর গতিতে রওনা দিলে ভয়েজার–১-এ পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে।কিন্তু এক আলোক-দিন আসলে কত দূর? আর ভয়েজার–১ কীভাবে এত দূরে পৌঁছাল?এক আলোক-দিনমহাবিশ্বে সবচেয়ে দ্রুতগতির তরঙ্গ বা কণা হলো আলো।
শূন্যস্থানে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।
সূত্র: প্রথম আলো