কিছু পুরোনো কথা নতুন করে বললেন। কিছু বললেন সম্ভাবনার কথা এবং কিছু কথায় দিলেন আভাস। সব মিলিয়ে মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল যা বললেন, তাতে ‘ঘটমান বর্তমান’ জাতীয় তেমন কিছু না থাকলেও আছে সম্ভাবনার বীজ। তামিম সম্প্রতি ফিরেছেন ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অংশ নিয়ে। এ রকম সভা থেকে ফেরার পর বোর্ড সভাপতিদের দেওয়া আভাস সাধারণত ভবিষ্যতে বড় খবর হয়।
আবার সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সকে নিয়ে কিছু না বলেও বাতাসে যে গুঞ্জন ছড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতে অর্থবহ হয়ে উঠতে পারে সেটিও। প্রশ্নটা ছিল, জাতীয় দলের কোচ হিসেবে ফিল সিমন্সের পারফরম্যান্স তিনি কীভাবে মূল্যায়ন করবেন? সরাসরি কিছু না বললেও তামিম যেন উত্তরে কিছু বলতেই চাইলেন, ‘যেহেতু একটা সিরিজে চলছে...আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন।
এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সূত্র: প্রথম আলো