৮৩টি টেস্ট খেলেছেন, রান করেছেন পাঁচ হাজারের বেশি। মুশফিকুর রহিমের পর এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকই; কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে অভিজ্ঞতার ছাপ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং গড়ও মাত্র দশের মতো।
এমন পরিস্থিতিতে মুমিনুলের জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া যায় কি না, সেই প্রশ্ন উঠেছে আজ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে।আগামীকাল বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে আজ সংবাদ সম্মেলনে মুমিনুলের ফর্ম ও দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন করা হয় সিমন্সকে।
কোচ অবশ্য এখনই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পক্ষে নন।সিমন্স বলেছেন, ‘আমরা অনেক সময় বলি, অভিজ্ঞ খেলোয়াড়েরা, বিশেষ করে যাঁরা ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন কী করতে হবে।
সূত্র: প্রথম আলো