যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিওকে এক অভিভাবকের শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের (বিসিইবি) সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ এবং এর সদস্যভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোবববার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা কামনা করা হয়েছে।এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় ১৭ নভেম্বর সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মাথিয়াস রোজারিওকে মারধর করেন ইউনুস আলী নামের একজন অভিভাবক।
সূত্র: প্রথম আলো