মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার না পেয়ে কয়েকজন কৃষক স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানের সামনে এ ঘটনা ঘটে।লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম আরিফুল ইসলাম।
তিনি দরগ্রাম এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দ করা সারের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা কৃষকদের সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়।
এ সময় সার শেষ হওয়ার বিষয়টি উপস্থিত কৃষকদের জানালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সূত্র: প্রথম আলো