নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেছেন।রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান সাত্তার।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে হামলা চালায়।
সূত্র: প্রথম আলো