দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর ১৯ নভেম্বর ব্লকবাস্টার ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ সিক্স) বাজারে এসেছে। বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গেমাররা গেমটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন।
আর তাই বাজারে আসার পরপরই জিটিএ সিক্স ইতিহাসের অন্যতম সফল ভিডিও গেমের রেকর্ড গড়েছে।ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ভিডিও গেমটি মুক্তির সময় যুক্তরাজ্যে পিএস ফাইভে ডাউনলোডের হার স্বাভাবিক মাত্রার চেয়ে ৮ দশমিক ৬ গুণ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জিটিএ সিক্স সবার আগে উন্মুক্ত হয়েছে নিউজিল্যান্ডে, সেখানে ৪ ঘণ্টা আগেই ডাউনলোডের হার ১৪ দশমিক ৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
এতে ধারণা করা হচ্ছে কিছু খেলোয়াড় আগেভাগে খেলার সুযোগ পেতে তাদের কম্পিউটারের রিজিওন পরিবর্তন করেছেন।
সূত্র: প্রথম আলো