ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ শেষ হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীরা বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেন।দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট।
এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদার, গ্রুপের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদারেরা।সম্মেলনে ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বক্তব্যে উঠে আসে গত বছরের নানা চ্যালেঞ্জ; গ্যাসসংকট, ব্যয়বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত বদলে যাওয়া পছন্দ।
সূত্র: প্রথম আলো