ফুসফুস ক্যানসার হলেই দ্রুত মৃত্যুবরণ করতে হবে, তা নয়। এখন এ রোগের চিকিৎসার অনেক আধুনিক পদ্ধতি রয়েছে। চিকিৎসা নিয়ে অনেক রোগী বহু বছর বেঁচে থাকতে পারে। রোগের ধরন অনুযায়ী চিকিৎসার নানা সুযোগ রয়েছে। ফুসফুস ক্যানসারের চিকিৎসা ও রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে এভাবেই বললেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। প্রথম আলো ডটকমের আয়োজনে এসকেএফ অনকোলজির বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’–এর ৭৬তম পর্ব।
অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে।নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।অনুষ্ঠানে বাংলাদেশে ফুসফুস ক্যানসারের পরিস্থিতি, রোগের ধরন ও ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয়, চিকিৎসাপদ্ধতি, চিকিৎসা-পরবর্তী ফলোআপ এবং রোগ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় উঠে আসে, ফুসফুস ক্যানসার শুধু ধূমপায়ীদের হয় না; বায়ুদূষণসহ নানা কারণেও এ রোগ হতে পারে।
সূত্র: প্রথম আলো