জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় কারাবন্দী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম আজ সোমবার এ আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে।
সেগুলো হলো এজাহারে নাম থাকা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ এবং তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা; ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা; ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা; জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্ঘাটন করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে করা অভিযোগ যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা।এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি...
সূত্র: প্রথম আলো