যে ভয়টা ছিল, তা–ই যেন হলো!সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক এমনিতেই পেসারদের জন্য একরকম স্বর্গ। এই মাঠে ৮৭.৯৮ শতাংশ উইকেটই নিয়েছেন পেসাররা। বাড়তি গতি আর বাউন্স সামলানোর কাজটা ব্যাটসম্যানদের জন্য সব সময়ই বড় এক চ্যালেঞ্জ। সেটির সঙ্গে এবার হয়েছে সকাল থেকে বৃষ্টি।
এ রকম কঠিন পরিস্থিতিতেই কিনা কাল টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।সবুজ উইকেটে রাবাদা, নর্কিয়া ও ইয়ানসেনের গতির সামনে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে, তা নিয়ে একটা ভয় তাই শুরু থেকেই ছিল। সেটিকে সত্যি প্রমাণ করে ৯১ রানেই থেমে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।পেসাররা যত পরীক্ষাই নিক, এত কম রানে এর আগে সেঞ্চুরিয়নে কোনো দল অলআউট হয়নি।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অবশ্য এর চেয়েও খারাপ অভিজ্ঞতা আছে।
সূত্র: প্রথম আলো