অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘বুয়েট ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির লিভারপুলের স্কাইভিউ রিসেপশন ফাংশন সেন্টারে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এ মিলনমেলা বসে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সভায় বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়ামিন রাজীবের প্রতিবেদন পেশের পর ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সৌমেন চক্রবর্তী সভাপতি ও মাশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.comঅনুষ্ঠানে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শেলী সালেহীন ও আইইবি অস্ট্রেলিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো