গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাঁদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অনবতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন।
ভাঙচুর করা হয় ১০টি দোকান।কোটালীপাড়ার গ্রামে সংঘর্ষস্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় একটি মিছিল বের করেন।
সূত্র: প্রথম আলো