অবিশ্বাস্য!৫০ ওভারের খেলায় ২৮ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
সূত্র: প্রথম আলো