সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী শাখায় বার্ষিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর বনানী ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবিত ২৫টি প্রকল্প প্রদর্শিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘কৌতূহল জাগাই, আগামীর রূপ গড়ি’।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বনানী শাখার অধ্যক্ষ কর্নেল ই. এম. মোরশেদ আলম এবং প্রতিষ্ঠানের অন্য পাঁচটি শাখার অধ্যক্ষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার এম. এ. রশীদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড এ-কিউ-এ-এর শাহীন রেজা এবং গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাবিয়ান ফাল্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বিচারকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পবিত্র কোরআন তিলাওয়াত ও ইংরেজি অনুবাদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সূত্র: প্রথম আলো