লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল তাঁরই। সবচেয়ে কম বলে ১৫০ ছোঁয়ার রেকর্ডটিও। আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের দুমড়েমুচড়ে দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। দ্রুততম ১৫০ রানের রেকর্ডটাও নতুন করে গড়া ভারতের এই বাঁহাতি ওপেনার ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলার পথে ভেঙে দিয়েছেন ছক্কার রেকর্ডও।২৮১০০ ছুঁয়েছেন ২৮ বলে।
দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি জেইক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে।৪০৪০ বলে ১৫০ ছুঁয়ে নিজের রেকর্ডই ভেঙেছেন সূর্যবংশী। গত বছর বিজয় হাজারে ট্রফিতে বিহারে হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৯ বলে ১৫০ ছুঁয়েছিলেন।৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী৫২৫২ বলে ২০০ ছুঁয়ে সূর্যবংশী ভেঙেছেন চ্যাড বোয়েসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।
২০২৪ সালে নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবেরির হয়ে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন বোয়েস।ডাবল সেঞ্চুরির পর সূর্যবংশী২৮ইনিংসে সূর্যবংশীর ছক্কা।
সূত্র: প্রথম আলো