টেস্টের দ্বিতীয় দিনেই যেন হাল ছেড়ে দিল বাংলাদেশ! বলা ভালো, তাদের শরীরী ভাষায় সেটি ফুটে উঠল আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কারণেই। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৯৪ রানে, ৪০৩ রানের লিড নিয়ে।
প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের এমন দিনে আর কীই–বা করার থাকতে পারে!প্রথম দিন টেস্ট শুরুর তিন ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর মিটি মিটি করে জ্বলা সম্ভাবনার আলো দ্বিতীয় দিনে যত সময় গড়িয়েছে, ততই আরও কমেছে।
সারা দিনে ৯৮ ওভার খেলা হয়ে ৬ উইকেট গেছে ঠিকই, কিন্তু তাতে ম্যাচে কোনো প্রভাবই পড়েনি।একপর্যায়ে তো এমনই অবস্থা, কোনো স্পিনার ছাড়াই একাদশ সাজিয়ে ফেলা বাংলাদেশের হয়ে বল হাতে একে একে তিন স্পিনার করে ফেলেন ৩৬ ওভার।
সূত্র: প্রথম আলো