৩০০ ফুট সড়কের যে ভিডিওকে ডাকাতি বলে ব্যাপক হারে প্রচার করা হচ্ছিল, ডিএমপি তা বিভ্রান্তিকর তথ্য হিসেবে আখ্যায়িত করেছে। ১৮ নভেম্বর রাত ১১টা ৫৪ মিনিটে রেকর্ড হওয়া ভিডিওটি প্রথম আলোর যাচাইয়ে জানা যায়, রূপগঞ্জ থানা ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণকারী একটি প্রাইভেট কার ধাওয়া করে ভাঙচুর করেন। মোস্তাফিজুর রহমানের এপিএস শিবলু ভূঁইয়াও এ কথা নিশ্চিত করেছেন। এটি ডাকাতি নয়, বরং ভিন্ন একটি ঘটনা।
সূত্র: প্রথম আলো