মানুষ হাজার বছর ধরে খনি থেকে সোনা তুলছে। সেই সোনার প্রায় সবই এখনো কোনো না কোনো রূপে আছে। পৃথিবীতে এ পর্যন্ত খনি থেকে তোলা প্রায় সব সোনা এক জায়গায় এনে একটি নিরেট ঘনক বানালে সেটি হবে সাত থেকে আটতলা ভবনের উচ্চতার সমান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, এই ঘনকটির প্রতিটি পাশ হবে প্রায় ২২ দশমিক ৬ মিটার বা প্রায় ২৩ মিটার।
তুলনা করলে বলা যায়, রাজধানীর মেট্রোস্টেশনের কিছুটা বেশি কিংবা উচ্চতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রায় অর্ধেক হবে। আবার ঘনকটি মাটিতে বসাতে লাগবে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গা। ঢাকায় একটি সাধারণ মাঝারি বা বড় ফ্ল্যাট ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ বর্গফুটের হয়ে থাকে। অর্থাৎ সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো তিনটি বড় ফ্ল্যাটের সমান জায়গা। বাংলাদেশে ১ কাঠা সমান ৭২০ বর্গফুট জায়গা।
সেই হিসাবে সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো প্রায় সাড়ে সাত কাঠা জমির সমান।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হালনাগাদ হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে বিশ্বে খনি থেকে তুলে আনা সোনার আনুমানিক মজুত ছিল ২ লাখ ২৪ হাজার ২০০ টন।
সূত্র: প্রথম আলো