হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলকলাগেজের চাবি দিতে রাজি হচ্ছিলেন না এক যাত্রী। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে তল্লাশি করতেই পাওয়া গেল আয়তাকার দুটি ধাতব ফলক। মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা এই ফলক দুটি হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
দেশের প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।এরপর শুরু হয় ফলক দুটির পরিচয় শনাক্ত ও সংরক্ষণের প্রক্রিয়া। বিশেষজ্ঞরা জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করলেও দাপ্তরিক জটিলতায় সেগুলো সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় ২২ মাস। অবশেষে ৫ নভেম্বর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে প্রাচীন এ দুই তাম্রফলক।প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল।
সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে।
সূত্র: প্রথম আলো