দুনিয়া এখন পাসওয়ার্ডের। মেইল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল—কোথায় পাসওয়ার্ড লাগে না! ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় যেকোনো কাজেই নিরাপত্তার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হয়। একসঙ্গে অনেকগুলো পাসওয়ার্ড হয়ে গেলে মনে রাখাও কঠিন। সে জন্য সহজে মনে রাখা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। আর মনে রাখার বিষয়ে প্রায় সবাই প্রাধান্য দেন পছন্দের বিষয়গুলো। সে ক্ষেত্রে পছন্দের ফুটবল ক্লাবের নাম কেন পাসওয়ার্ড হবে না!হবে তো বটেই।
সাইবার নিরাপত্তা সংস্থা নর্ডপাসের বার্ষিক গবেষণা বলছে, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড নির্বাচনে বড় প্রভাব ফেলে ফুটবল ক্লাবের নাম। কিন্তু বিপদ হলো, এমন পাসওয়ার্ড হ্যাকারদের পক্ষে কয়েক সেকেন্ডেই ধরে ফেলা সম্ভব।নর্ডপাসের আট বছর ধরে পরিচালিত ‘টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস’ সমীক্ষায় এবার জনপ্রিয় সংস্কৃতি ও পাসওয়ার্ড নির্বাচনের সম্পর্কও বিশ্লেষণ করা হয়েছে।
রক ব্যান্ড, ভিডিও গেম, ক্রীড়াবিদ, অ্যানিমেসহ সংস্কৃতির নানা অনুষঙ্গ উঠে এসেছে গবেষণায়।
সূত্র: প্রথম আলো