প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরা ইন্টারনেট বা প্রযুক্তির সহজলভ্যতার কারণে বিশ্বের নানা ভালো দিক যেমন দেখছে, তেমনি এর একটা ভিন্ন দিকও রয়েছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘একদম ঠিক বলেছেন। অনলাইনের কল্যাণে আমাদের কিশোররা পৃথিবীর অনেক ভালো দিক দেখছে।
তারা দেখছে এমন একটা জগৎ যেখানে সাম্য আছে, রাস্তাঘাটে শৃঙ্খলা আছে, যত্রতত্র পোস্টার লাগানো নেই বা অযথা জ্যাম নেই।
সূত্র: প্রথম আলো