বার্লিন: ইতিহাস, স্মৃতি আর পুনর্জন্মের শহরমেয়ের পড়াশোনার সূত্রে বার্লিনে আসা। ভ্রমণের এই আনন্দের সঙ্গে তাই একটি পারিবারিক আবেগও জড়িয়ে ছিল। কয়েক দিনের জন্য এই শহরকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। আর সেই কয়েক দিনেই বুঝলাম, বার্লিনকে চোখ দিয়ে দেখা যায়, কিন্তু তাকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে।কিছু শহর আছে, যাদের সঙ্গে পরিচয় হয় দর্শনীয় স্থাপনার মাধ্যমে। আবার কিছু শহর আছে, যারা ধীরে ধীরে মানুষের ভেতরে প্রবেশ করে।
বার্লিন আমার কাছে দ্বিতীয় ধরনের শহর।ইউরোপের মানচিত্রে বার্লিন কেবল জার্মানির রাজধানী নয়; এটি মানব সভ্যতার এক বিশাল পাঠশালা। এখানে যুদ্ধের স্মৃতি আছে, বিভাজনের ক্ষত আছে, আছে অপরাধবোধ, অনুশোচনা এবং পুনর্জন্মের গল্পও। শহরটি তার অতীতকে আড়াল করে না।
বরং প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি স্মৃতিস্তম্ভ যেন দর্শনার্থীকে থামিয়ে বলে, ‘আমাদের গল্প শুনে যাও।’ব্রান্ডেনবুর্গ গেট: একটি দেশের পুনর্জন্মের প্রতীকবার্লিনে প্রথম বিকেলের আলোয় আমরা যখন শহরের কেন্দ্রের দিকে হাঁটছিলাম, তখন দূর থেকে চোখে পড়ল একটি পরিচিত অবয়ব।
সূত্র: প্রথম আলো